সংবাদ সমূহ
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট -এর সদস্যপদ লাভ
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” গত ২৯ ডিসেম্বর ২০১১ ইংরেজী রোজ বৃহস্পতিবার সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট -এর সদস্য পদ লাভ করেছে। আমরা সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট -এর ১৯ তম সদস্য।
http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s720x720/378877_294928873...
১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, “থিয়েটার সাস্ট” আজ ৮ ই ডিসেম্বার ২০১১ রোজ বৃহস্পতি বার তাদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে । এ উপলক্ষে “থিয়েটার সাস্ট” সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে । সকাল ৮.০০ ঘটিকায় “থিয়েটার সাস্ট” ক্যাম্পাসের অর্জুনতলায় তাদের নিজস্ব টেন্টে পিঠা উৎসবের উদ্বোদনের মাধ্যমে অনুষ্টানের সূচনা করে। পরবর্তিতে দুপুর ১২.০০ ঘটিকায় একটি আনন্দ র্যাালীর আয়োজন করে। আনন্দ র্যা লীতে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । আনন্দ র্যািলী শেষে রেজিষ্টার বিল্ডিং এর সামনে “থিয়েটার সাস্ট”এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. সালেহ উদ্দিন আহমেদ । আরো উপস্থিত ছিলেন জহিরুল হক শাকিল, সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, মোহাম্মদ রেদওয়ান, সহকারী অধ্যাপক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, জায়েদা শারমিন সাথী, সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, গ্রুপ থিয়েটার ফেডেরাশনের সাধারন সম্পাদক তোজাজ্জল সোহেল এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ । সারাদিন আনন্দ অনুষ্ঠানের শেষে সন্ধ্যা বেলা মোমবাতি প্রজ্বলন এবং ফানুস উড্ডয়নের মাধয়মে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় । সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা জহিরুল হক শাকিল, সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, শা.বি.প্র.বি, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
থিয়েটার সাস্ট এর ১৪ বছর পূর্তি এবং পিঠা উৎসব'১১
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, থিয়েটার সাস্ট আগামী ৮ ই ডিসে২০১১ তাদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্যাম্পাসের অর্জুন তলায় পিঠা উৎসবের আয়োজন করেছে। বিস্তারিত নিচে দেয়া হলঃ
সকাল ৮ - সন্ধ্যা ৭ টা - পিঠা উৎসব
দুপুর ১২.৩০- আনন্দ র্যালী
দুপুর ১.০০- কেক কাটা
বিকাল ৫.৩০ - শহীদ মিনারে মোম্বাতি প্রজ্বলন
বিকাল ৬.০০- ফানুস উড্ডয়ন
১২তম নির্বাহী পরিষদ (২০১১-২০১২)
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আজ ২৫ই নভেম্বর ২০১১ইং রোজ বৃহস্পতিবার “থিয়েটার সাস্ট” এর বর্তমান নীতিনীর্ধারণী কমিটি একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে “থিয়েটার সাস্ট” এর দ্বাদশ নির্বাহী পরিষদ ঘোষনা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, শা.বি.প্র.বি। আরো উপস্থিত ছিলেন “থিয়েটার সাস্ট” এর সম্মানিত উপদেষ্ঠা জহিরুল ইসলাম শাকিল সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, শা.বি.প্র.বি, মোহাম্মদ রেদওয়ান, সহকারী অধ্যাপক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, শা.বি.প্র.বি এবং সংগঠনের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ।নিম্নে নবনিযুক্ত নির্বাহী পরিষদ উল্লেখ করা হল :
১২তম নির্বাহী পরিষদ (২০১১-২০১২)
থিয়েটার সাস্ট
শা.বি.প্র.বি
সভাপতি: খোরশেদ আল আমিন (তুহিন)
১ম সহ-সভাপতি:নাহিদা আক্তার মুন্না
২য় সহ-সভাপতি: মোঃ নাজমুল হক সেলিম
সাধারণ সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন তাফাদার
১ম সহ-সাধারণ সম্পাদক: মিছবাহ উদ্দিন রাজন
২য় সহ-সাধারণ সম্পাদক: মোঃ আশরাফুল করিম
সাংগঠনিক সম্পাদক: মোঃ আরাফাত জাহান
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাশেদুল করিম
দপ্তর সম্পাদক: মোঃ মাহমুদুল হাসান মামুন
সহ-দপ্তর সম্পাদকঃ রফিকুল ইসলাম রবিন
প্রচার সম্পাদক: এনামুল ইসলাম
১ম সহ-প্রচার সম্পাদক: নুসরাত শার্মিন পূর্ণা
২য় সহ-প্রচার সম্পাদক: মোঃ মোরসালিন পলাশ
অর্থ সম্পাদক: নিলীমা ফেরদৌস
আলোক সম্পাদকঃ গোলাম মোস্তফা চৌধুরী
সহ-আলোক সম্পাদকঃ চিসল লুইস ম্রি
সঙ্গীতঃ রানা হীরা
কার্যকরী সদস্যঃ মোহাম্মদ আশিকুর রহমান কানন(পদাধিকার বলে সম্মানিত সদস্য)
মোঃ ইয়াসিন হোসাইন
মোঃ আহমেদ ইমতিয়াজ নির্ঝর
এস এম মনিরুজ্জামান মনির
পত্রিকাঃ
http://www.rtnn.net/details.php?id=40619&p=1&s=5
http://www.bdnationalnews.com/campus/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B...
http://arjuntola.com/2011/11/28/%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A6%E0%A7%8D%E0%...
পিকনিক ও ইন্ডোর গেমস ২০১১
আপনারা সকলে জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, শাহজাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নাট্য সংগঠন “থিয়েটার সাস্ট” আজ ২৫ই নভেম্বার ২০১১ইং রোজ শুক্র বার ক্যাম্পাসের শহীদ মিনারে একটি পিকনিক ও ইন্ডোর গেমস এর আয়োজন করে। ঊক্ত অনুষ্ঠানটি সকাল ১০ টায় ক্যাম্পাসের গেট থেকে শুরু হয় এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিকাল বেলা একটি পুরষ্কার বিতরন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তী কর্তৃক পরিচালিত ২০১১ সালের নাট্য বিষয়ক কর্মশালার সনদ প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, শা.বি.প্র.বি। আরো উপস্থিত ছিলেন “থিয়েটার সাস্ট” এর সম্মানিত উপদেষ্ঠা জহিরুল ইসলাম শাকিল সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, শা.বি.প্র.বি, মোহাম্মদ রেদওয়ান, সহকারী অধ্যাপক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, শা.বি.প্র.বি এবং সংগঠনের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ।
২৩ তম প্রযোজনা “জলতরঙ্গ” এর সফল প্রদর্শনী
“নাটক নির্মাণ করে যৌবন নাটক আনবেই অবিনাশী প্লাবন” এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন “থিয়েটার সাস্ট” গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তাদের ২৩ তম প্রযোজনা নাটক “জলতরঙ্গ” মঞ্চায়ন করে। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনা দিয়েছেন তারিফুল ইসলাম সিপন।
গ্রীষ্মকালে জলকষ্ট নিবারণে পূরাতন কূপ খনন করা নিয়ে নাট্য আখ্যান “জলতরঙ্গ”। উত্তরনঙ্গের খরা-বাস্তবতায় জল দেবী গঙ্গা-আবাহনকৃত্য; সংস্কার বিশ্বাস, পূরাতন কূপ খনন-জলের মালিকানা দিয়ে স্থানীয় ক্ষমতার হিন্দু মুসলমান, ছোট জাত-বড় জাতের বিবেধ ক্রিয়া আস্ত এক গ্রাম সমাজ ভূক্ত হয় নাট্য ক্রিয়ায়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন, মামুন, ইয়াসিন, লাইজু, পলাশ, রাজন, ইসমাইল, সেলিম, সিপন, সুমি, পূর্ণা, মামুন(২), মানিক, নাহিদা, মানিক, নিলীমা, নির্ঝর এবং আরো অনেকে। নাটকটির সংগীতে ছিলেন হীরা ও অনিলা।
ছবি দেখার জন্য
http://www.facebook.com/media/set/?set=oa.10150375761789707&type=1
নাট্য কর্মশালা ২০১১
“নাটক নির্মাণ করে যৌবন ,নাটক আনবেই অবিনাশী প্লাবণ” এই স্লোগাকে সামনে রেখে থিয়েটার সাস্টের কর্মকান্ডকে বেগবান করার জন্য গত ১৫ই সেপ্টেম্বার ২০১১ থেকে ১৭ই সেপ্টেম্বার ২০১১ পর্যন্ত তিন দিন ব্যাপি এক নাট্য কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। কর্মাশালায় আরো উপস্থিত ছিলেন জহিরুল হক, সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, শা.বি.প্র.বি, মোহাম্মদ রেদওয়ান, সহকারী অধ্যাপক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ,শা.বি.প্র.বি এবং সংগঠনের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ। কর্মশালায় অভিনয়, মঞ্ছসজ্জা, আলোকসজ্জা, এবং থিয়েটার সম্পর্কিত অন্যান্য বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। কর্মশালায় অংশগ্রহনকারী সকল সদস্যদেরকে “থিয়েটার সাস্টের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে।
নীতিনীর্ধারণী কমিটি ২০১১
আপনাদের সকলের জন্য জানানো যাচ্ছে যে “থিয়েটার সাস্ট”-এর একাদশ কার্যকরী(২০১০-২০১১) কমিটি তাদের দায়িত্ব সফল্ভাবে শেষ করেছে এবং “থিয়েটার সাস্ট” এর সকল দায়িত্ব নবগঠিত নীতিনীর্ধারণী কমিটির নিকট হস্তান্তর করেছে। নবগঠিত নীতিনীর্ধারণী কমিটির পরিচয় নিচে দেয়া হল –
আহবায়কঃ মোঃ ইসতিয়াক আহমেদ
সদস্যঃ ১। এ কে এম আতিকুর রহমান
২। জামিল আহমেদ
৩। ফয়জুল ইসলাম বাবু
৪। তারিফুল ইসলাম সিপন
ইফতার মাহফিল’১১
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সিয়াম সাধনার মাস এই রমজান। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের এই মাসে “থিয়েটার সাস্ট” সকল সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিল এর আয়োজন করতে যাচ্ছে।
আগামি ৯ই আগষ্ট’১১ শা বি প্র বি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া বভনে উক্ত মাহফিল অনুষ্টিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্রিত।
চ্যারিটি শো নাটক ভাবমূর্তি
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুল লতিফ এর চিকিৎসার সাহায্যার্থে আগামি ২৬শে জুলাই রোজ মঙ্গলবার একটি চ্যারিটি শো এর আয়োজন করছে। উক্ত শো তে “থিয়েটার সাস্ট” ভাবমূর্তি নাটকটি প্রদর্শন করছে। নাটকটির রচনা মলয় ভৌমিক, নির্দেশনা তোফাজ্জল তোফা, পূন নির্দেশনা তপন মাহফুজ।
