৮ম প্রদর্শনী
নাটক:
বউ
তারিখ:
22/03/2011 স্থান:
শ্রীমংগল শহীদ মিনার, শ্রীমংগল,
সিলেট
“থিয়েটার সাস্ট” গত ২২ই মার্চ ২০১১ইং রোজ মঙ্গলবার শ্রীমংগল শহীদ মিনারে "বউ” নাটকটি প্রদর্শন করে। “বউ” নাটকটি মান্নান হীরা রচিত একটি পথ নাটক। নাটকটিতে তৎকালীন সমাজ ব্যাবস্থায় ফতোয়াবাজদের পাশাপাশি সাধারন মানুষের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। নাটকে জামাই সাধারণ মানুষের প্রতিনিধি এবং মামা একজন ফতোয়াবাজ । আর মামার ফতোয়াবাজীর শিকার বালিকা বধূ। কামরুজ্জামান তুপার নির্দেশনায় নাটকটি পূনঃনির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
