১ম প্রদর্শনী
নাটক:
জলতরঙ্গ
তারিখ:
01/11/2011 স্থান:
মিনি অডিটোরিয়াম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেট
“নাটক নির্মাণ করে যৌবন নাটক আনবেই অবিনাশী প্লাবন” এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন “থিয়েটার সাস্ট” গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তাদের ২৩ তম প্রযোজনা নাটক “জলতরঙ্গ” মঞ্চায়ন করে। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনা দিয়েছেন তারিফুল ইসলাম সিপন।
গ্রীষ্মকালে জলকষ্ট নিবারণে পূরাতন কূপ খনন করা নিয়ে নাট্য আখ্যান “জলতরঙ্গ”। উত্তরনঙ্গের খরা-বাস্তবতায় জল দেবী গঙ্গা-আবাহনকৃত্য; সংস্কার বিশ্বাস, পূরাতন কূপ খনন-জলের মালিকানা দিয়ে স্থানীয় ক্ষমতার হিন্দু মুসলমান, ছোট জাত-বড় জাতের বিবেধ ক্রিয়া আস্ত এক গ্রাম সমাজ ভূক্ত হয় নাট্য ক্রিয়ায়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন, মামুন, ইয়াসিন, লাইজু, পলাশ, রাজন, ইসমাইল, সেলিম, সিপন, সুমি, পূর্ণা, মামুন(২), মানিক, নাহিদা, মানিক, নিলীমা, নির্ঝর এবং আরো অনেকে। নাটকটির সংগীতে ছিলেন হীরা ও অনিলা।
ছবি দেখার জন্য
http://www.facebook.com/media/set/?set=oa.10150375761789707&type=1
